সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী: রেলমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক এমপি। গতকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় ‘শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় বর্তমান সরকারের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া, ২০০৬ সালে খালেদা জিয়া শিক্ষকদের ওপর নির্যাতন করিয়েছেন বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট মুজিবুল।

এসময় খালেদা জিয়াকে সন্ত্রাসী আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আমরা তাকে নির্বাচনে আসতে বলি, তিনি না এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলেন। তিনি বোমা মারলেন, পেট্রলবোমা ‍মারলেন, মানুষ হত্যা করলেন, ইঞ্জিন পোড়ালেন, ট্রেনে পেট্রল বোমা মেরে যাত্রী হত্যা করেছেন, ট্রেনের বগি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, বাসের চালক হত্যা করেছেন। খালেদা জিয়ার ব্যাপারে আমি এতটুকু বলতে চাই ‘যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী’।

এছাড়া শিক্ষক নেতাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শিক্ষক, আপনাদেরকে মানুষ সম্মান করে। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ আপনারা সত্য কথা বলবেন। আগামীতে যাতে শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে পারেন এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

বাংলাদেশে যত জঙ্গি আছে সব খালেদা জিয়ার সঙ্গী: রেলমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৫:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭