বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

লক্ষ্মীপুরে শিবিরকর্মী সন্দেহে চারছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪১:০২ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-  শিবিরকর্মী সন্দেহে ৪ কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোবববার (১৬ জুলাই) বিকেলে কলেজ সংলগ্ন ইব্রাহিম ম্যানশন ভবনের ব্যাচেলর ম্যাচ থেকে তাদের ধরে এনে মারধর করে থানা পুলিশে সোপর্দ করে করা হয়।
এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ইসলামিক বই ও মার্বেল পাওয়া যায়। আটক ছাত্ররা হলেন- নুর হোসেন, রাসেল উদ্দিন, শাহাদাত হোসেন ও জাফর আহম্মেদ। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে তারা ছাত্র-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত আছে কিনা তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ২০-২৫ নেতাকর্মী এসে ওই ম্যাচে তল্লাশী চালায়। এসময় শিবির সন্দেহে তারা ৫ ছাত্রকে তুলে নিয়ে যায়। পরে তাদেরকে কলেজ মাঠে নিয়ে মারধর করা হয়। এসময় একজন দৌঁড়ে পালিয়ে যায়। অপর ৪জনকে পুলিশে খবর দিয়ে সোপর্দ করা হয়।
সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, গোপন সংবাদে ভিত্তিতে মারবেল ও জিহাদী বইসহ ৪জনকে আটক করে পুলিশ দেয়া হয়েছে। তবে তাদেরকে মারধর করার বিষয়টি অস্বীকার করেন তিনি।
লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক বলেন, চার ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসছে। বিষয়টি যাচাই-বাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

লক্ষ্মীপুরে শিবিরকর্মী সন্দেহে চারছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

আপডেট সময় : ০৮:৪১:০২ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭