সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

আটক বাড়ির মালিক, ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৪ এর একটি দল ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড বাড়িটি ঘিরে রাখে। এরপর থেকে কয়েক দফা ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। এসময় তিনি জানান, জঙ্গিদের অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে তাদের নিরস্ত্র হয়ে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ওই বাড়ির মালিক ইব্রাহিমকে জঙ্গিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, পোশাকশ্রমিক পরিচয় দিয়ে আজাদ নামে এক ব্যক্তি মাস দু’য়েক আগে বাড়িটি ভাড়া নিয়েছিল।

র‌্যাবের এই কমান্ডার জানান, ধারণা করা হচ্ছে ভেতরে একাধিক জঙ্গি রয়েছে। তাই সার্বিক নিরাপত্তার কারণে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

আটক বাড়ির মালিক, ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট !

আপডেট সময় : ১১:২২:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭