সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ গোলাগুলি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র‌্যাবের সাথে ‘জঙ্গিদের’ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বাড়িটির ভেতর থেকে ‘জঙ্গিরা’ দুই দফায় ১০-১২ রাউন্ড গুলি ছোড়ার পর সকালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর। তিনি জানান, অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা ‘জঙ্গিরা’ র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে আজ সকাল ৬টার দিকে ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে আবারও ৫-৭ রাউন্ড গুলি ছোড়া হয়। জবাবে র‌্যাবের সদস্যরাও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৪ এর একটি দল ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড বাড়িটি ঘিরে রাখে। বাড়িটির ভেতরে ‘জঙ্গি দলের’ একাধিক সদস্য রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ গোলাগুলি !

আপডেট সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭