সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো সংগঠন নেই: এরশাদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল শনিবার এক বিবৃতিতে এই কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো জানান, বিভিন্ন তথ্য সূত্রে আমি অবগত হয়েছি যে ‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির একটি ভুয়া অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়ে পার্টি এবং পার্টির গঠনতান্ত্রিক অঙ্গ সংগঠনের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট সব মহলের অবগতির জন্য সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, ‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো অঙ্গ সংগঠন নেই। যদি কেউ এই সংগঠনের নাম পরিচয় দিয়ে কোথাও কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি বা সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মহলকে অনুরোধ জানানো হলো।

জাতীয় পার্টি বা পার্টির অঙ্গ সংগঠনের কেউ যদি ‘জাতীয় তরুণ পার্টি’ নামের ভুয়া সংগঠনের সঙ্গে জড়িত থাকে বা এই নামে তৎপরতা চালায়, তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো সংগঠন নেই: এরশাদ !

আপডেট সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭