সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

কোটচাঁদপুরে মন্ত্রী কতৃক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,প্রতিনিধি ঝিনাইদহঃ  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার সকাল ১০ টায় পৌরসভার ডাইভারশন রোডে ৩তলা ভবন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মো.জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, চেয়ারম্যান কনক কান্তি দাস ঝিনাইদহ জেলা পরিষদ, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম কোটচাঁদপুর, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে মন্ত্রী কোটচাঁদপুরে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে কমপ্লেক্সের সামনে পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

কোটচাঁদপুরে মন্ত্রী কতৃক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭