শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এক বছরে বেড়েছে সব ধরনের পণ্যে রপ্তানি আয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩১:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। এমনকি সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রারও প্রায় ৯৯ শতাংশ আদায় হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৮২ হাজার ৯৭০ কোটি টাকা। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয়ের তুলনায় ১ দশমিক ৬৯ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

প্রতিবেদন অনুসারে, ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ২১৭ কোটি ডলার কম আয় হয়েছে। এই সময়ের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।

ব্যুরোর তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৩০৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৭৪৮ কোটি টাকা। যা ওই মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১৬ দশমিক ৫২ শতাংশ কম। সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাসে ৩৬৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

২০১৫-১৬ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ৩৫৯ কোটি ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের জুন জুন মাসের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানি আয় ১৫ দশমিক ২৭ শতাংশ কমেছে।

২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এই খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ২০ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ১ হাজার ৩৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার ডলার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ১ হাজার ৪৩৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এক বছরে বেড়েছে সব ধরনের পণ্যে রপ্তানি আয় !

আপডেট সময় : ০২:৩১:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭