শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অর্থপাচারের জন্য আমরাও দায়ী: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থপাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পাচার সারা দুনিয়াতেই হয়। তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। আমাদের এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রেখেছি।

উদাহরণস্বরূপ অর্থমন্ত্রী বলেন, কেউ এক কোটি টাকার জমি বিক্রি করে সেখানে সরকারি দাম ৩০ লাখ, বাকী ৭০ লাখ কালো টাকা হয়ে যায়।

এজন্য বিদেশে টাকা পাচাররোধে দেশের জমির বর্তমান সরকারি দাম বাজার দর অনুযায়ী পরিবর্তনে সরকার চিন্তা ভাবনা করছে বলেও তিনি জানান।

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশি নাগরিকদের জমা টাকার পরিমাণ বেড়েই চলেছে বলে দেশটির ব্যাংকের এক প্রতিবেদনে উঠে আসে। এরপর শনিবার সকালে সিলেটের নাইওরপুলে একটি ফোয়ারা উদ্বোধন শেষে এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন অর্থপাচার রোধে কি পদক্ষেপ নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পাচার বন্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই জমির সরকারি দাম বাড়িয়ে বাজার দর করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রেমিটেন্স প্রবাহ কমার কারণ হিসেবে দু’টি বিষয় দেখছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রথমত যারা বিদেশে থাকছেন তাদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া করছেন। দ্বিতীয়ত তাদের একটি অভিযোগ আছে রেমিটেন্স পাঠানোর ফি অনেক বেশি।

সরকার আগামী মাস থেকে এই ফি কমানোর চিন্তা-ভাবনা করছে জানিয়েছে মন্ত্রী বলেন, আশা করি, এরপর রেমিটেন্স প্রবাহে গতি আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

অর্থপাচারের জন্য আমরাও দায়ী: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত !

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭