মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

পাকিস্তানের কাছে ভারতের হারে টেনিস সুন্দরী সানিয়া যা বললেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেনিস সুন্দরী সানিয়া মির্জা যেন মহাবিপদে পড়ে আছেন। তিনি ভারতের প্রশংসা করলেও দোষ, না করলেও দোষ। ভারতের হয়ে কথা বললেই নেটিজেনদের কেউ কেউ ঠিক কটাক্ষ করে বলেন, এতই যদি দেশপ্রেম, তাহলে পাকিস্তানিকে বিয়ে করা কেন! এই পরিস্থিতিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ছিল ভারত-পাক মহারণ। স্বাভাবিকভাবেই পরিস্থিতি খুব একটা ভাল ছিল না সানিয়া মির্জার কাছে। আর ম্যাচ শেষে তিনি যা টুইট করলেন তা কিন্তু চমকে দেওয়ার মতোই।

ভারতের হয়েই একের পর এক ট্রফি জিতেছেন। তা সত্ত্বেও পাকিস্তানিকে বিয়ে করার খোঁটা বরাবরই শুনতে হয়েছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই দু’বার খবরের শিরোনামে এসেছেন তিনি। একবার তাঁকে পাকিস্তানের সমর্থক বলে বসেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ। অন্যদিকে যুবরাজ সিংয়ের লুক-আ-লাইকের ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হন। কেউ কেউ বলেই দেন, টেনিসটা যেন পাকিস্তানে গিয়ে খেলেন সানিয়া। যদিও আজ তিনি প্রকৃত স্পোর্টসম্যানশিপেরই পরিচয় দিলেন।

একদিকে ক্রিকেটে ভারতের বিপর্যয়। অন্যদিকে হকিতে সূর্যোদয়। একমাত্র খেলাধুলোই পারে এই প্রায় অসম্ভবকে একই দিনের সুতোয় বেঁধে ফেলতে। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সে কথাই এদিন টুইটে মনে করিয়ে দিলেন সানিয়া। একটা দল জেতে, একটা দল হারে। এটাই খেলার নিয়ম। কিন্তু ভারতের ক্ষেত্রে এ এক অদ্ভুত সমতার দিন। সে কথাই আজ স্মরণ করে দিলেন সানিয়া। পাশাপাশি ভারত ও পাকিস্তান-দুই দলকেই অভিনন্দন জানিয়েছেন তিনি। দু’দেশের দুটো আলাদা জয়ের জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পাকিস্তানের কাছে ভারতের হারে টেনিস সুন্দরী সানিয়া যা বললেন !

আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭