সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

এমার গুরুত্ব নেই!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেক বছর ধরেই নিজের অভিনয় দিয়ে প্রশংসিত হয়ে আসছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। সম্প্রতি তিনি তাঁর হলিউডযাত্রা নিয়ে কথা বললেন রোলিংস্টোন ডটকমের সঙ্গে। সেখানে তিনি জানালেন, খুব সহজ ছিল না এই যাত্রা। নারী শিল্পী হওয়ায় তাঁকে নাকি অনেকেই গুরুত্বের সঙ্গে নিতেন না। তাঁর দেওয়া পরামর্শকে সব সময় কৌতুক হিসেবে ধরেন নির্মাতারা। আর এটাই ছিল এমার অভিনয়জীবনের সবচেয়ে বড় সংগ্রাম।
নিজের মত ও মন্তব্য প্রতিষ্ঠার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে এই লা লা ল্যান্ড অভিনেত্রীকে। একটা সময় ছবির সেটে নিজেকে গুরুত্বহীন মনে করে নির্মাতার সঙ্গে ভাবনার আদান-প্রদান করাই বন্ধ করে দিয়েছিলেন। এমা বলেন, ‘এমনও একটা সময় ছিল, যখন ছবির সেটে আমার মতামত দেওয়াকে একধরনের প্রতিবন্ধকতা মনে করা হতো। নির্মাতা ও সহ-অভিনেতারা মনে করতেন, আমি নিজের মত দিয়ে তাঁদের কাজে বাধা দিচ্ছি।’ এমনকি নারী শিল্পী হিসেবেও নিজেকে একসময় গুরুত্বহীন মনে করতেন এমা; বললেন, ‘নারী শিল্পী হওয়ায় একটা সময় শুটিং সেটে খুব অস্বস্তি বোধ করতাম। আমি যদি ইম্প্রোভাইজ করে কোনো সংলাপ বলতাম, তা শুনে সবাই খুব হাসতেন। কিন্তু এ বিষয়টিই যখন কোনো পুরুষ সহশিল্পীর বেলায় ঘটত, তখন এই ইম্প্রোভাইজ খুব গুরুত্বের সঙ্গে দেখতেন নির্মাতারা।’ আইএএনএস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

এমার গুরুত্ব নেই!

আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬