মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের দাপুটে জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির অলিখিত কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে দাপুটে বোলিং ও ব্যাটিংয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি ও উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় হেসে খেলেই প্রোটিয়াদের হারিয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। তুলে নেয় ৮ উইকেটরে বড় জয়।

প্রোটিয়াদের দেওয়া ১৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে কোহলি ও ধাওয়ান ঠিকই হাল ধরেন শক্ত হাতে। ১২টি চার ও ১ ছক্কায় ধাওয়ান করেন ৭৮ রান  এবং কোহলির ব্যাট থেকে আসে ৭৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট পেয়েছেন মরনি মরকেল ও ইমরান তাহির।

এর আগে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে যদিও শুরুতে ৭৬ রানের দারুণ একটি জুটি উপহার দিয়েছিলেন হাশিম আমলা ও কুইন্টাইন ডি কক। কিন্তু ৩৫ রানে আমলার আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা।

আমলার পর ফিরে যান ডি ককও। তবে জাদেজার বলে বোল্ড হওয়ার আগে তুলে নিয়েছেন ১৪তম অর্ধশতক। আর রান আউট হয়ে ফিরেছন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান ডেভিড মিলার ও ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান এসেছে কুইন্টাইন ডি ককের ব্যাট থেকে। ভারতের হয়ে  ভুবনেশ্বর ৩টি, বুমরাহ ২টি এবং অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট নিয়েছেন। এখন সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

সূত্র: ক্রিকইনফো

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের দাপুটে জয় !

আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭