বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হুজির ৫ নেতা ৯ দিনের রিমান্ডে

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৮:২৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি) পাঁচ নেতাকে তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে তিন দিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি বলেন, হুজির পাঁচ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় পৃথকভাবে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে তিনটি মামলায় পৃথকভাবে তিন দিন করে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে মামলাগুলোর রিমান্ডের সময় একসঙ্গে কার্যকর হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন সময় পাবে পুলিশ।

গত ৮ ডিসেম্বর নগরীর এ কে খান মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করে র‌্যাব। এরা হলো হুজির ঢাকা অঞ্চলের সমন্বয়ক মাওলানা তাজুল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী নাজিম উদ্দিন।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুকিত তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র‌্যাব। এরা হলো হুজির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়ক হাফেজ আবু জার গিফারি এবং দুই সক্রিয় নেতা নূরে আলম ও ইবতিশাম আহমেদ।

পাঁচজনের বিরুদ্ধে নগরীর আকবর শাহ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইন এবং সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হুজির ৫ নেতা ৯ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১১:০৮:২৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬