মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সাঙ্গাকারার দৃষ্টিতে বাংলাদেশ ‘ডার্ক হর্স’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেট এখনও অনেক দূর এগিয়েছে। সবশেষ শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে লাল-সবুজের জার্সিধারীরা। তাইতো সাকিব-মুশফিক-মাশরাফিদের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা না করে পারলেন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূত কুমার সাঙ্গাকারা। শুধু এখানেই থেকে থাকেননি, বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ তকমাও দিয়েছেন এই লঙ্কান গ্রেট।

উদ্বোধনী ম্যাচেই আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ‘এ’ গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে মাঠে নামার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে বাংলাদেশ? আইসিসিতে লেখা একটি কলামে তুলে ধরেন লঙ্কান কিংবদন্তি।

সাবেক লঙ্কান অধিনায়ক সাঙ্গাকারার মতে, ‘বাংলাদেশ আসলে ডার্ক হর্স। তারা অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে টুর্নামেন্টে এসেছে। কোচ হাথুরুসিংহের অধীনে গত দু’বছরে দলের দ্রুত উন্নতি হয়েছে। তিনি সৌভাগ্যবান যে, সাফল্যের জন্য খুবই ক্ষুধার্ত একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছেন। ’

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। আমি জানি না তারা শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কিনা, কিন্তু অন্য টিমগুলোর জন্য যে বাধা হয়ে দাঁড়াবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সাঙ্গাকারার দৃষ্টিতে বাংলাদেশ ‘ডার্ক হর্স’ !

আপডেট সময় : ০১:৫৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭