মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

শেষ প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

কেনিংটন ওভালেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। তাই নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিতে চাইবেন সাকিব-তামিম-সৌম্য-মুশফিক-রিয়াদ-তাসকিন-মুস্তাফিজ-রুবেলরা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। দু’দলই জানিয়েছে এ ম্যাচ থেকে প্রস্তুতির শেষ রসদ সংগ্রহই তাদের প্রধান লক্ষ্য।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও হার মানে বাংলাদেশ। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

বাংলাদেশের সম্ভব্য স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

ভারতের সম্ভব্য স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও মোহাম্মদ সামি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শেষ প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা !

আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭