মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

বিশ্রামে ম্যাক্সওয়েল, চিন্তিত স্মিথ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মালিঙ্গাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফেরেন তিনি।

এবার পাকিস্তানের বিরুদ্ধে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে বাইরে রেখেই দল সাজাতে চলেছে অজিরা। ম্যাক্সওয়েল অবশ্য গত ম্যাচে শূন্য রানে ফেরার জন্য বাদ পড়ল এমন ভাবার কারণ নেই। চোটের জন্য এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হল।

ফলে আইপিএল-এর পর খাতায় কলমে ম্যাক্সওয়েলের কাছে, ব্যাটিং-এর ভুল ত্রুটি শোধরানোর কোন সুযোগই রইল না। সরাসরি মিনি বিশ্বকাপের মূল পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাট পরীক্ষিত হবে। ওয়ার্ম আপ ম্যাচে ম্যাক্সওয়েল নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ না পাওয়ায় স্মিথের চিন্তা বাড়ল।

অন্যদিকে আইপিএলের পর পঞ্চাশ ওভারের মহারণে নিজের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন স্টিভ। পাকিস্তানের বিরুদ্ধে শেষ প্রস্তুতিতে তাই পূর্ণ শক্তির দল নামানোই অজি শিবিরের লক্ষ্য। ২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বিশ্রামে ম্যাক্সওয়েল, চিন্তিত স্মিথ !

আপডেট সময় : ১২:০১:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭