মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডিপার্টিভো অ্যালাভেসকে হারিয়ে ক্লাবকে কাপ এনে দিয়েছেন লিও মেসি। সেরা হওয়ার জন্য কাপ? সেটা আবার কী! কাপ মানে তো যে পাত্রে পানীয় ঢেলে পান করা হয়! হ্যাঁ৷ কাপ বলতে লিও মেসির ছোট ছেলে মাতেও আপাতত এতটুকুই বোঝে। আর সেই কাপ হাতে পেয়ে মিষ্টি মাতেও যা করল, সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

পাঁচ বছর পর লা লিগা হাতছাড়া হয়েছে বার্সেলোনার৷ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিল দল৷ তাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে কোপা দেল রে-কেই পাখির চোখ করেছিলেন মেসিরা৷ শনিবার রাতে সেই লক্ষ্যপূরণ হয়৷ অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে ২৯ বারের জন্য টুর্নামেন্টের খেতাব ঘরে তোলে বার্সা৷ গোল করে প্রথমেই দলকে এগিয়ে দিয়েছিলেন এলএম টেন৷ বাকি দু’টি গোল নেইমার এবং প্যাকোর৷ গত তিন বছরে ক্লাবকে এই নিয়ে মোট ন’টি ট্রফি এনে দিয়ে বিদায় জানালেন কোচ লুই এনরিকে৷ জয়ের পর কোচের মুখে শোনা গেল মেসির প্রশংসা৷ এনরিকে জানান, “লা লিগা হাতছাড়া হওয়ার পর দলকে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন আর্জেন্টাইন তারকাই৷ মেসির সেরা সময়টায় ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আমার৷ ওর এমন পারফরম্যান্সে আমি আপ্লুত৷” তবে মাঠে এলএম টেন নজর কাড়লেও ট্রফি জয়ের পর সব ক্যামেরা ঘুরে গেল আরেকজনের দিকে৷ তিনি খুদে মেসি।

মেসির খেলা দেখতে ভিসেন্তে ক্যাল্ডেরনে দুই ছেলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন গার্লফ্রেন্ড অ্যান্তোনেলা। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে জয়ের সেলিব্রেশনে মাতেন বার্সা সুপারস্টারও৷ দুই ভাই থিয়াগো এবং মাতেও মাঠে নেমে পড়ে৷ সেই সময়ই থিয়াগো একটি কাপ বাড়িয়ে দেয় ভাইয়ের হাতে। যে কাপ হাতে পেতেই সোজা তাতে মুখ লাগিয়ে বসে মাতেও৷ ঠিক বাড়িতে যেভাবে গ্লাস বা কাপে চুমুক দিয়ে পান করতে অভ্যস্ত সে। ছুটে গিয়ে বাবাকেও দেখায় যে দাদা একটি কাপ দিয়েছে তাকে। তার দুষ্টু মিষ্টি কাণ্ড দেখে দর্শকদের মুখে একটি শব্দই শোনা যাচ্ছে, ‘অঅঅঅঅ…।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির !

আপডেট সময় : ১১:৫৭:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭