মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আলাভেসকে হারিয়ে কোপার হ্যাটট্রিক বার্সেলোনার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্ট ক্যালডেরনেই কোপা দেল রে’র ফাইনাল খেলল বার্সেলোনা ও আলাভেস। এই প্রথমবার স্প্যানিশ কাপের ফাইনাল খেলল আলাভেস।

শনিবার বার্সার জাদুকর লিওনেল মেসির কাছেই বশীভূত হয়ে গেল আলাভেস। কোপা জয়ের হ্যাটট্রিক করল কাতালান ক্লাবটি। বার্সা ফাইনালে আলাভেসকে ৩-১ হারিয়েই মোট ২৯ বার কোপা জিতল।

এটাই ছিল লুইস এনরিকের কোচিংয়ে বার্সার শেষ ম্যাচ। মেসিদের কোচ আর ন্যু ক্যাম্পে পা রাখবেন না। তিন বছর আগে স্প্যানিশ দৈত্যদের দায়িত্ব নিয়েই বার্সাকে ট্রফির ‘ট্রেবল’ জিতিয়েছিলেন। তার পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল দেন। আর শেষ বেলায় দিয়ে গেলেন কোপা দেল রে। বার্সাকে ন’টি ট্রফি দিয়েই বিদায় বললেন তিনি।

শনিবার মেসি খেললেন মেসির মতোই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গোল করলেন ও করালেন। বুঝিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনিই। ম্যাচের ৩০ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় বার্সা। নেইমারের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। যদিও এর তিন মিনিট পরেই বার্সার সেলিব্রেশন থামিয়ে দেয় আলাভেস। ২৫ গজ দূর থেকে ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্ডেজের বিদ্যুৎ গতির বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে জড়িয়ে যায়।

বিরতির আগেই বার্সাকে এগিয়ে দেন নেইমার। আন্দ্রে গোমেসের কোনাকুনি পাসে গোল করে দলের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্টার। যদিও এই গোলের আসল কারিগর মেসিই। বলটা তিনিই বাড়িয়ে ছিলেন গোমেসকে। দু’জনকে কাটিয়ে পাস বাড়ান তিনি। বিরতির ঠিক আগেই আলাভেসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পাকো আলকাসেরকে। এই গোলও মেসির অবদান ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আলাভেসকে হারিয়ে কোপার হ্যাটট্রিক বার্সেলোনার !

আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭