মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল ইংল্যান্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়াটা দুর্দান্ত ভাবে সেরে রাখল ইংল্যান্ড। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ জিতে নিল মর্গ্যান অ্যান্ড কোং। এক ম্যাচ বাকি থাকতেই প্রোটিয়াদের ধরাশায়ী করল ইংল্যান্ড। গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড ৭২ রানে জিতেছিল। শনিবার সাউদ্যাম্পটনের দ্য রোজ বোলে দু’রানে জিতে সিরিজের ফয়সালা করে নিল ইংল্যান্ড।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দারুণ ছিলেন আইপিএল-এ দুর্দান্ত ফর্মে থাকা বেন স্টোকস। ৭৯ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ১১টি চার ও তিনটি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। দুর্দান্ত খেললেন জোস বাটলারও। ৫৩ বলে ৬৫ করলনে তিনি সাতটি চারের সৌজন্যে। নির্ধারিত ওভারে ছ’ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩৩০ রান তোলে।

দক্ষিণ আফ্রিকাও জবাবটা অনবদ্য ভাবেই দিল। কিন্তু মাত্র দু’রানের জন্য ম্যাচটা হাতছাড়া হয়ে যায় তাদের। অসাধারণ খেললেন ওপেনার কুইন্টন ডি কক। ১০৩ বলে ৯৮ রান করলেন তিনি। ৮০ বলে ৭১ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ডেভিড মিলার। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। পাঁচ উইকেট হারিয়ে ৩২৮ রানে শেষ হয়ে যায় প্রোটিয়ারা। ম্যান অব দ্য ম্যাচ বেন স্টোকস। সোমবার লর্ডসে শেষ ওয়ানডে ম্যাচে নামবে দু’দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল ইংল্যান্ড !

আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭