মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান ও বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করে যেমন ফুরফুরে মেজাজে আছে সরফরাজরা তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফিবাহিনীও। তাই মূল টুর্নামেন্টে খেলার আগে নিজেদের আরেবার ঝালাই করে নিতেই আজ এজবাস্টনে প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’দলই তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে। তাই অনেকটা শেষ পর্যায়ের প্রস্তুতিই বলা যায় এই ম্যাচ। যদিও র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা পাকিস্তান শুরুতেই নিজেদের গুটিয়ে নিয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা আট নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করছি, আমাদের হারানোর কিছুই নেই। ’ অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে কঠিন গ্রুপে। টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এ ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছেন, দল হিসেবে পাকিস্তান খুবই শক্তিশালী। যে কোনো দলকেই গুড়িয়ে দিতে পারে তারা। তাই টুর্নামেন্টের মূল ম্যাচগুলোর আগে আমাদের জন্য এটাও দারুণ সুযোগ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ছাড়াও ভারতের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ৩০ মে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান !

আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭