মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

টাইগারদের দুর্দান্ত জয় !

  • আপডেট সময় : ১১:২০:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে আনলো টাইগাররা। এর ফলে শ্রীলঙ্কাকে হঠিয়ে প্রথমবারের মত র‌্যাংকিংয়ের ৬ নম্বরে উঠল টিম টাইগার। এদিন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটে জয়ের হাসি হাসে তামিম-সাকিবরা।

নিউজিল্যান্ডের দেওয়া ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮. ২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় বাংলাদেশ। এর আগে ব্যাট করতে নেমে ২৭১ সংগ্রহ করে নিউজিল্যান্ড। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় এটি।

এর আগের ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে আত্মবিশ্বাস বাড়লো বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ১ জুন ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ।

এদিন তামিম ইকবাল ও সৌম্য সরকার বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন। তবে প্রথম ওভারের তৃতীয় বলে জিতেন প্যাটেলকে মারতে গিয়ে আউট হন সৌম্য। সৌম্য দ্রুত বিদায় নিলেও দারুণ ব্যাটিং করে যান তামিম ইকবাল ও সাব্বির রহমান। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে ১৮.৩ ওভারে দলীয় শতক পূর্ণ হয় বাংলাদেশের। তামিম এদিন ক্যারিয়ারের ৩৬তম অর্ধশতকের দেখা পান। পরে তামিম-সাব্বির জুটিতেও শত রান আসে। ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ৬৫ রান করে বিদায় নেন। এ সময় তিনি সাব্বির রহমানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৬ রানের দুর্দান্ত জুটি গড়েছিলেন। ৮০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তামিম।

সাব্বির খুব দ্রুতই মাঠ ছাড়েন। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে আউট হন তিনি। সমান ৬৫ রান আসে ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যাট থেকেও। ৮৩ বলে নয়টি চারে ৬৫ রান করেন সাব্বির। জিতেন প্যাটেলের বলে ব্যক্তিগত ১০ রান করে এলবির ফাঁদে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৯ রান করে ফেরেন সাকিব আল হাসান। হামিশ বেনেটের বলে মিচেল স্যান্টনারকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে দলের হয়ে ওপেনার টম ল্যাথাম সর্বোচ্চ ৮৪ রান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

টাইগারদের দুর্দান্ত জয় !

আপডেট সময় : ১১:২০:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭