মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

মেসির ২১ মাস কারাদণ্ড বহাল !

  • আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত বছরের জুলাইয়ে কর ফাঁকি মামলায় বার্সেলোনা আদালতে দোষী সাব্যস্ত হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই মামলায় দোষী সাব্যস্ত হন তার বাবা জর্জ হোরাসিও মেসিও। দু’জনেরই ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই স্প্যানিশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বার্সা তারকা। কিন্তু, শেষরক্ষা হল না। মেসির ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে, মেসির বাবার কারাদণ্ডের মেয়াদ ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। একই সঙ্গে মেসিকে ২০ লাখ এবং তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

এদিকে, কারাদণ্ড বহাল থাকলেও হাজতবাস সম্ভবত করতে হচ্ছে না মেসির। স্প্যানিশ আইন অনুযায়ী, ‘নন ভায়োলেন্ট’ আইনে কারও যদি প্রথমবার সাজা হয়, সেক্ষেত্রে ২৪ মাস পর্যন্ত কারাদণ্ড হলে তাঁকে জেল খাটতে হয় না। এক্ষেত্রে জরিমানা পরিশোধের মাধ্যমে পার পেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেসির ২১ মাস কারাদণ্ড বহাল !

আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭