মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

জিতলেই শীর্ষ ছয়ে টাইগাররা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের হার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনমনের শঙ্কা জাগালেও আয়ারল্যান্ডের বিপক্ষের জয় আপাতত সেই শঙ্কা দূর করেছে। পাশাপাশি শেষ ম্যাচ জিতে র‍্যাংকিংয়ের শীর্ষ ছয়ে প্রথমবারের মতো আরোহণ করার সুবর্ণ সুযোগও তৈরি হয়েছে।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে অবস্থান বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয় পেলে যা বেড়ে দাঁড়াবে ৯৩ রেটিং পয়েন্টে। সেক্ষেত্রে বর্তমান র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থান দখল করে রাখা শ্রীলঙ্কার সমান পয়েন্ট হয়ে বাংলাদেশের। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে লঙ্কানদের ছাপিয়ে যাবে মাশরাফি বাহিনী।

কিউই বধ করলে একই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কিউইদের বিপক্ষের জয় র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সঙ্গে রেটিং পয়েন্ট ব্যবধান পাঁচ পয়েন্টে নিয়ে আসবে বাংলাদেশকে। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে তা বেড়ে দাঁড়াবে ১৪ পয়েন্টে।

যার ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবকয়টি ম্যাচ হেরে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে মাশরাফি-সাকিবরা।

বিপরীতে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন কারণে শেষ ম্যাচে পরাজিত হলে দুই রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের। সে ক্ষেত্রে র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে! তবে হেরে গেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

জিতলেই শীর্ষ ছয়ে টাইগাররা !

আপডেট সময় : ১২:০৫:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭