মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিবেন সাঙ্গাকারা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৭:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলমান ইংলিশ কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কানর সাবেক এই অধিনায়ক বর্তমানে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন। সম্প্রতি লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশীপে ২০ হাজার রানের কোটা পূরণ করেছেন। কাউন্টিতে মাইলফলক সৃষ্টিকারী এই রান এসেছে ৫১.১৮ গড়ে। কাউন্টির পাশাপাশি সাঙ্গাকারা ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে খেলবেন, তবে এরপরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি স্পোর্টসকে সাঙ্গাকারা এ প্রসঙ্গে বলেছেন, এই শেষ বারের মত আমি চারদিনের ম্যাচ খেলতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমার বয়স ৪০ হবে। আর এটাই আমার শেষ কাউন্টি ক্রিকেট।

বিদায়ী বছরেও সাঙ্গাকারার ব্যাটিং যেন দিন দিনই জ্বলে উঠছে। মিডলসেক্সের বিপক্ষে দুই ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে সারের ড্র নিশ্চিত করেন। তার শেষ চারটি প্রথম শ্রেণীর ইনিংসেই সেঞ্চুরি এসেছে। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের গেমেও তিনি আটটি ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন।

অবসরের সিদ্ধান্ত নেবার মাধ্যমে একটি দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাঙ্গা। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া সাঙ্গাকারার প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ৬০টি। টেস্টে ৫৭.৪০ গড়ে সেঞ্চুরি করেছেন ৩৮টি। এছাড়া সীমিত ওভারর ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ ২৫ হাজারেরও বেশী রান করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিবেন সাঙ্গাকারা !

আপডেট সময় : ০৭:২৭:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭