মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আইসিসির র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজের ১৩ ধাপ উন্নতি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগুনঝরা নৈপুণ্যে নিজের জাত ফের চেনালেন এই পেস সেনসেশন। ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। এর সুবাদে র‌্যাঙ্কিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩ ধাপ!

সোমবার প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং এমনটাই বলছে। চোট কাটিয়ে ফেরার পর এটাই মুস্তাফিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। মোস্তাফিজের সংগ্রহ ৫৮৩ পয়েন্ট।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন মুস্তাফিজ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছিলেন ২৩ রান, দুটি মেডেন ছিল আর তুলেছিলেন ৪ উইকেট। তার ইকোনোমি রেট ছিল ২.৫৫! হয়েছিলেন ম্যান অব ম্যাচ।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ভাণ্ডারে জমা আছে ৬১৯ পয়েন্ট। তার অবস্থান দশম। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আইসিসির র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজের ১৩ ধাপ উন্নতি !

আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭