মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

শিরোপা উৎসবে চেলসি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা আগেই নিশ্চিত করেছিল চেলসি।  আর ২১ মে রোববার আনুষ্ঠানিকতার পর্বটাও চ্যাম্পিয়নের মতোই সেরে নিল অ্যান্তনিও কন্তের দল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ডব্রীজে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় চেলসি।  আর এই সুযোগের জন্যই যেন অপেক্ষা করছিল অ্যান্তনিও কন্তের দল। সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ব্লুজরা। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচের ৩০টিতেই জয় পায় চেলসি।

সান্ডারল্যান্ডের বিপক্ষে এদিন একাই দুই গোল করেন মিচি বাটশুয়াই। এছাড়া উইলিয়ান, ইডেন হ্যাজার্ড এবং পেদ্রো প্রত্যেকেই একটি করে গোল করেন। তবে চেলসির উদযাপনটাকে শুরুতেই বিবর্ণ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল সান্ডারল্যান্ডের জাভিয়ের মানকুইলোর গোল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হতে দেয়নি কন্তের শিষ্যরা।

এদিকে, ম্যাচের ২৬ মিনিটেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্লুজদের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে মাঠ ছাড়ার সময় যে আর চোখের জল ধরে রাখতে পারেননি অধিনায়ক জন টেরি! জার্সি নাম্বার অনুযায়ী পুর্ব-পরিকল্পনায় ম্যাচের ২৬ মিনিটেই ক্লাব সতীর্থরা গার্ড অব অনার প্রদান করেন টেরিকে।

এছাড়া, সান্ডারল্যান্ডের বিপক্ষে মৌসমের শেষ ম্যাচ জয়ের ফলে ৩৮ ম্যাচ থেকে চেলসির পয়েন্ট সংগ্রহ ৯৩। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের দখলে ৮৬ পয়েন্ট। রোববার শেষ ম্যাচে তারা ৭-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে মিডলসবোরোকে।

সূত্র : বিবিসি, মেইল অনলাইন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শিরোপা উৎসবে চেলসি !

আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭