মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে গতকাল রোববার মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড। আর ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। কারণ, এই ত্রিদেশীয় সিরিজের কোনো ফাইনাল নেই। পয়েন্টের হিসেবেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের নাম। আর সেই তালিকায় আইরিশদের বিপক্ষে জয় লাভ করে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল নিউজিল্যান্ড। পাশাপাশি, সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের জন্য নিশ্চিত হলো রানার্সআপ। অন্যদিকে, সব ম্যাচ খেলে স্বাগতিক আয়ারল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট।

নিজেদের তৃতীয় ম্যাচে ডাবলিনের মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম থেকেই চড়াও হয়ে খেলতে থাকে নিউজিল্যান্ড। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরি, মাঝে রস টেইলরের ফিফটি আর শেষে কলিন মানরোরের ব্যাটিং তাণ্ডব। নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। অন্যদিকে, পাহাড় সমান রান তাড়া করতে নেমে ছন্নছাড়া ব্যাটিংয়ে ১৫৪ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। কিউইরা ম্যাচ জিতে নেয় ১৯০ রানে।

এদিকে, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের লড়াই ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দু’দলই দুই পয়েন্ট করে পায়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হারের স্বাদ পায় মাশরাফিবাহিনী। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডকে আট উইকেটের বড় হারের স্বাদ দেয় টাইগাররা।

অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৫১ রানে ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে পরাজিত করে। দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে নিউজিল্যান্ড। তাই সিরিজের শেষ দুই ম্যাচে কিউইরা হারের স্বাদ পেলেই চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকতো মাশরাফিবাহিনীর। কিন্তু গতকালের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের সেই স্বপ্ন আর পূরণ হলো না, চ্যাম্পিয়নের খাতায় নাম লেখালেন টম ল্যাথামের দল।

প্রসঙ্গত, আগামী বুধবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ !

আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭