মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আইপিএল ট্রফি জিতে ইতিহাস গড়ল মুম্বাই !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএল’র প্রথম দল হিসেবে তিনবার ট্রফি ঘরে তুলে হায়দরাবাদে নতুন ইতিহাস গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। আর তীরে এসে তরী ডুবল স্মিথদের। আইপিএল থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে আর নজির গড়া হল না পুণের। চলতি টুর্নামেন্টে তিনবার রোহিত শর্মাদের পরাস্ত করেছিলেন ধোনিরা। কিন্তু ফাইনালের মঞ্চে শেষ হাসি হাসলেন রোহিতই। ধোনি বনাম রোহিতের ছায়া যুদ্ধেও হেরে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়কই। ডাগআউটে তখন উচ্ছ্বসিত শচীন টেন্ডুলকার।

পুণে বোলারদের দাপটে মুম্বাইয়ের স্কোর বোর্ডে খুব বেশি রান ছিল না। কিন্তু শুরুটা ভাল করেও সেই রান এদিন তুলতে ব্যর্থ পুণে। ফাইনালে তো আর সেকেন্ড চান্স হয় না। তাই পুণের ট্রফি জয়ের স্বপ্ন চিরদিনের মতো শেষ হয়ে গেল। খাতায়-কলমে মেগা ফাইনাল মুম্বাই বনাম পুণে হলেও লড়াইটা আসলে ছিল রোহিত শর্মার নেতৃত্ব বনাম মহেন্দ্র সিং ধোনির। দু’বারের চ্যাম্পিয়ন আত্মবিশ্বাস বনাম প্রথমবার ফাইনালে পৌঁছনো দলের দৃঢ় প্রত্যয়ের। যেখানে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হল রোহিত অ্যান্ড কোং। কথায় বলে, শেষ ভাল যার সব ভাল। লিগ তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছানো দল কোয়ালিফায়ারে হালকা হোঁচট খেয়েছিল ঠিকই। কিন্তু তাদের নতুন নজির সমস্ত দুর্বলতা এক নিমেশে ঢেকে দিল। সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আইপিএল ট্রফি জিতে ইতিহাস গড়ল মুম্বাই !

আপডেট সময় : ১০:৫৭:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭