মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আইপিএলের ফাইনালে আজ মুম্বাই-পুণে মুখোমুখি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবারের আইপিএলে লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচের পর কোয়ালিফায়ার ওয়ানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্ট। আজ ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই কোয়ালিফায়ার ওয়ানে হারের প্রতিশোধের পাশাপাশি তৃতীয় আইপিএল শিরোপা ঘরে তুলে চায়। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এদিন, আইপিএলে সপ্তমবারের মতো ফাইনালে খেলতে নামবেন পুণের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অভিজ্ঞতার উপর ভরসা করছেন স্মিথ। এছাড়া বেন স্টোকস, ইমরান তাহিরের মতো তারকারাও আছেন। তার ফলেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে পুণে।

মুম্বাইয়ের দলেও অবশ্য তারকার অভাব নেই। অধিনায়ক রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হরভজন সিংহ ও অম্বাতি রায়াডু ২০১৩ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। তাঁরা এবারও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে তৈরি। লেন্ডন সিমন্স, মিচেল ম্যাকক্লেনাঘান, নীতিশ রানা, লসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ডেরাও দলের ভরসা। ফলে জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আইপিএলের ফাইনালে আজ মুম্বাই-পুণে মুখোমুখি !

আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭