মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

এক ক্রীড়া প্রতিবেদকে মাটিতে ফেলে হাসিতে ফেটে পড়েন চার ক্রিকেটার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:   ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থানরত টাইগারদের একটা ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে এক সাংবাদিককে নিয়ে দুষ্টুমিতে মেতে উঠেন চার টাইগার ক্রিকেটার। মাঠের মতো এখানেও নেতৃত্বে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। সাথে ছিলেন নাসির হোসেন, তাসকিন আহমেদ। তবে শেষ খেলাটা খেললেন সাব্বির রহমান।

‘টাইগারদের সঙ্গে ম্যাচ খেলার আগে অনুশীলন করেনি নিউজিল্যান্ড। আত্মবিশ্বাসটা বোধ হয় তাদের তুঙ্গে…’ ক্যামেরার সামনে দাঁড়িয়ে এতটুকুই কেবল বলতে পেরেছিলেন বেসরকারি চ্যানেল একাত্তর টিভির ক্রীড়া প্রতিবেদক শামসুল আরেফিন। তখনই হঠাৎ দৃশ্যপটে হাজির মাশরাফি-নাসির। পেছন থেকে যোগ দিলেন তাসিকন আহমেদ। তাদের দাবি, হেলমেট পরেই খবর বলতে হবে। সেই অনুযায়ী দুষ্টুমির ছলে একটি হেলমেট প্রতিবেদকের মাথায় জোর করে ঢোকানোর চেষ্টা করা হয়। এই যখন অবস্থা, তখন পেছন থেকে এসে শেষ খেলাটা খেলেন সাব্বির রহমান। ওই প্রতিবেদককে কৌশলে মাটিতে ফেলে হাসিতে ফেটে পড়েন চার ক্রিকেটার।

তবে বিষয়টা নিয়ে অন্য কিছু চিন্তার কারণ নেই। সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের যে চমৎকার একটা সম্পর্ক রয়েছে সেটাই মূলত ফুটে উঠেছে এই ভিডিওতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

এক ক্রীড়া প্রতিবেদকে মাটিতে ফেলে হাসিতে ফেটে পড়েন চার ক্রিকেটার

আপডেট সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭