মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মুম্বাইকে হারিয়ে ফাইনালে পুণে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুরুটা খুব একটা ভাল হয়নি। এমনকী প্লে অফে যাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু আইপিএলের ফাইনালে পৌঁছে গেল রাইজিং পুণে সুপারজায়ান্ট। প্রথম প্রে অফে তারা ২০ রানে হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে।

তবে এই ম্যাচ হারলেও মুম্বাই যে ছিটকে গেল, এমন নয়। তাদের সামনে আরও একটি সুযোগ থাকছে। কলকাতা বনাম হায়দ্রাবাদের ম্যাচে যারা জিতবে, তাদের বিরুদ্ধে খেলবে মুম্বাই। সেই ম্যাচে জিতলেও ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকছে তাদের।

প্রথমে ব্যাট করে পুণে তোলে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। শুরুতেই ফিরে যান রাহুল ত্রিপাঠী (‌০)‌ ও অধিনায়ক স্মিথ (‌১)‌। কিন্তু সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় এনে দিলেন অজিংকা রাহানে ও মনোজ তেওয়ারি। এই জুটি ৮০ রান করে। ৪৩ বলে রাহানে করেন ৫৬ রান। আর ৪৮ বলে মনোজ করেন ৫৮ রান। তবে শেষবেলায় ঝড় তোলেন ধোনি। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ছয়।

রান হিসেবে ১৬২ যে খুব বড় স্কোর, এমন নয়। আর মুম্বাইয়ের ব্যাটিংয়ের যে গভীরতা, এই রান তোলা খুব একটা কঠিন ছিল না তাদের জন্য। কিন্তু তারাও শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। মিডল অর্ডার সেই বিপর্যয় সামাল দিতে পারেনি। ওপেনার পার্থিব প্যাটেল (‌৫২)‌ ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারলেন না। যার ফলে ২০ রানে জয়ী হয় পুণে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

মুম্বাইকে হারিয়ে ফাইনালে পুণে !

আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭