মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

বাংলাদেশের মূল প্রতিপক্ষ ইংল্যান্ডের কন্ডিশন: ব্র্যাড হগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুন মাসের প্রথম দিন থেকে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। আর সেখানে মাশরাফিদের মূল প্রতিপক্ষই ইংল্যান্ডের বৈরি কন্ডিশন। এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান চায়না ম্যান ব্র্যাড হগ।

চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকারে হগ জানিয়েছেন, ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে গিয়ে ভোগান্তিতে পড়বে বাংলাদেশ। তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশ ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করবে। সেখানে এই কাজটা তাদের জন্য অনেক কঠিন হবে।

অন্যদিকে, ফেবারিট দলের তালিকায় অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন হগ। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়া শিরোপা জয়ের যোগ্যতা রাখে। ভারতও অনেক প্রতিযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকাও তালিকায় থাকবে। ‘ মূলত টুর্নামেন্টে নিজের ফেবারিটদের নাম উল্লেখ করতে গিয়েই বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন অস্ট্রেলিয়ার হয়ে ১২৩ ওয়ানডেতে ১৫৬ উইকেট নেওয়া এই অলরাউন্ডার।

এদিকে, বৈরি কন্ডিশনের ব্যাপারটা আগে থেকেই পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ধারাবাহিকতায় ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছে টিম বাংলাদেশ। ডিউক অব নরফোক ও সাসেক্সের সঙ্গে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ।

সূত্র: ডেকান ক্রনিকল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাংলাদেশের মূল প্রতিপক্ষ ইংল্যান্ডের কন্ডিশন: ব্র্যাড হগ !

আপডেট সময় : ০১:১১:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭