মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

পরবর্তী বিগ ব্যাশে দেখা যেতে পারে মুস্তাফিজকে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। তবে সবাইকে অবাক করে দিয়ে নিজের জাত চিনিয়েছেন অন্য এক অখ্যাত বোলার। তিনি হলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মজেস হেনরিকস তার এই দুই সতীর্থকে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ভেড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদকে নেটে খেলেছি। সে দুইদিকেই ১০০ কিলোমিটার গতিতে বল করতে পারে। তার বল বুঝে উঠতে পারি না। সিডনি সিক্সারস অবশ্যই তাকে দলে ভেড়ানোর কথা চিন্তা করবে। শুধু রশিদ নয়, মুস্তাফিজের বেলাতেও তাই। তাদের সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। তারা দুজনই বিগ ব্যাশে খেলার যোগ্যতা রাখে। ’

চলতি আসরে সানরাইজার্সের হয়ে আফগানিস্তানের স্পিনার রশিদ খান ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে এখনও উঠে দাঁড়াতে পারেননি। একটিমাত্র ম্যাচ খেলেছেন এবারের আসরে। কিন্তু গেল আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন এই কাটার মাস্টার। সেবারই বিগ ব্যাশে তাকে নেওয়ার আগ্রহ দেখায় কয়েকটি দল। কিন্তু ইনজুরির কারণে আলোচনা আর এগোয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পরবর্তী বিগ ব্যাশে দেখা যেতে পারে মুস্তাফিজকে !

আপডেট সময় : ০১:০৮:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭