মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নেইমারের হ্যাটট্রিকে শিরোপা লড়াইয়ে বার্সা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে লাস পালমাসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। ব্রাজিলিয়ান তারকা নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-১ গোলের পাওয়া দুর্দান্ত এক জয়ে সেই আশায় বাঁচিয়ে রাখল লুইস এনরিকের দল। বার্সার হয়ে অপর গোলটি করেছে উরুগাইয়ান তারকা লুইস সুয়ারেজ।

এদিকে, একই রাতে অন্য ম্যাচে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্টই এখন ৮৭। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলায় শিরোপা জেতার সম্ভাবনা বেশি জিনেদিন জিদানের দলের।

রবিবার রাতে প্রতিপক্ষে মাঠে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ২৫তম মিনিটে দলীয় বোঝাপড়ায় বার্সাকে এগিয়ে দেন নেইমার। এর দুই মিনিট আবারও গোল। এবার নিজে না করলেও সুয়ারেজকে দিয়ে গোল ব্যবধান বাড়ান নেইমার।

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান কমায় পালমাস। ডান দিক থেকে বোয়েটাংয়ের ক্রসে পা বাড়িয়ে বল জালে পাঠান পেদ্রো বিগাস। এরপর লুইস এনরিকের মনে যদি কোনো শঙ্কা জেগে থাকে তা দূর হতেও বেশি সময় লাগেনি। ৬৭ ও ৭১তম মিনিটে পর পর দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচ জিতলেও শিরোপা জেতার জন্য রিয়াল মাদ্রিদের ওপর নির্ভর করতে হবে। কেননা রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নেইমারের হ্যাটট্রিকে শিরোপা লড়াইয়ে বার্সা !

আপডেট সময় : ১২:২১:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭