মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

৫০তম দ্বৈরথে নাদাল-জোকোভিচ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেনিস জগতে আলোচিত দুটি নাম রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। কোর্টে তাদের লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। তবে এবারের আবহটা নাদাল-জোকোভিচ প্রেমীদের কাছে একটু বেশিই গুরুত্বপূর্ণ। কারণ, মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে শনিবার নাদাল-জোকোভিচের ৫০তম দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন তারা।

স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাফায়েল নাদাল ৭-৬ (৭/৩) এবং ৬-২ সেটে বেলজিয়ামের ডেভিড গফিনকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটেন। অন্যদিকে জোকোভিচ অবশ্য না খেলেই শেষ চারে জায়গা করে নেন। কারণ, কব্জির ইনজুরির কারণেই মাদ্রিদ ওপেনের শেষ আটে না খেলার সিদ্ধান্ত নেন জাপানের কেই নিশিকোরি। আর তাতেই নিশ্চিত হয়ে যায় নাদাল-জোকোভিচের আরও একটি লড়াই।

এ পর্যন্ত তাদের লড়াইয়ে জোকোভিচ ২৬-২৩ ব্যবধানে এগিয়ে রয়েছেন। শুধু তাই নয়, শেষ সাতবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই জয়ের দেখা পেয়েছেন জোকোভিচ। তবে এই মুহূর্তে নাদালকেই ফেবারিট মনে করা হছে। ২০১৭ সালে টানা ১৩ ম্যাচে অপরাজিত এই স্প্যানিয়ার্ড। অন্যদিকে এ বছরে কাতার ওপেনের পর এটাই জোকোভিচের প্রথম সেমিফাইনাল।

সূত্র : বিবিসি, মেট্রো

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

৫০তম দ্বৈরথে নাদাল-জোকোভিচ !

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭