মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

৪ ঘন্টায় রোনালদোর পারিশ্রমিক সাড়ে ৯ কোটি টাকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদোর দর আকাশছোঁয়া। এই তথ্য সবাই জানেন। সম্প্রতি যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। একটি সৌদি টেলিকম কোম্পানিকে সাড়ে চার  ঘন্টা সময় দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিনিময়ে ওই সৌদি কোম্পানিকে কত টাকা গুনতে হয়েছিল জানেন?

চার বছর আগে সংশ্লিষ্ট সৌদি কোম্পানিটিকে ৯ লাখ পাউন্ডের কিছু বেশি দিতে হয়েছিল ‘সিআর সেভেন’কে। ‘ফুটবল লিকস: দ্য ডার্টি বিজনেস অব ফুটবল’ থেকে এই তথ্য প্রকাশ করেছে স্পোর্টস মেইল।

২০১৩ সালে সৌদি টেলিকম কোম্পানির সঙ্গে রোনালদোর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, রোনালদো একটা ফটোশ্যুট করেছেন, পাঁচটা জার্সিতে সই করেছেন—মোট সাড়ে চার ঘণ্টা সময় দিয়েছিলেন রিয়াল তারকা। এক বেলার এই কাজের জন্য পর্তুগিজ তারকা নিয়েছিলেন ৯ লাখ ২০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৯ কোটি।

এই সাড়ে চার  ঘন্টার বাইরেও আরও দু’টি কাজ করতে হয়েছিল রোনালদোকে। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কোম্পানির নামটা দু’ বার ব্যবহার করতে হয়েছিল আর তাঁর ছবি বিজ্ঞাপনে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন সৌদি কোম্পানিকে। সেই সঙ্গে তাঁর ছবি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাইরে ব্যবহার করা যাবে না, এমন শর্তও চাপিয়েছিলেন রোনালদো।

সূত্র: স্পোর্টস মেইল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

৪ ঘন্টায় রোনালদোর পারিশ্রমিক সাড়ে ৯ কোটি টাকা !

আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭