মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

২০১৭ সালেই ব্যালন ডি’অর জিততে চান হ্যাজার্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:১৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরিসংখ্যানের পাতা থেকে বলা যায়, শেষ দশবার ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছে স্পেনে খেলা ফুটবলাররা। এর মধ্যে সর্বশেষ নয়বারই এই ট্রফিটাকে ভাগাভাগি করে নিয়েছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ২০১৭ সালেই এই ট্রফি ছোঁয়ার ব্যাপারে আশাবাদী ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড। আর এবার না হলেও কোনো না কোনো সময় ব্যালন ডি’অর ট্রফিটা উঁচিয়ে ধরার অপেক্ষায় দিন গুনছেন তিনি।

এ ব্যাপারে ২৬ বছর বয়সী এই প্লে-মেকার বলেন, ‘একদিন আমি এই ট্রফিটা জিতবো। এটা আমার মনের মধ্যেই আছে। আর যদি নাও জিতি তারপরও কোনো কিছু এসে যাবে না। তবে আমি চেষ্টা করবো আমার ক্যারিয়ারটাকে দারুণভাবে সাজাতে। সেজন্য আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো। যদি কখনো নাও জিতি তারপরও আমি মনে করি অন্য কেউ এটা জেতার যোগ্য। ‘

এছাড়া মেসি-রোনালদোর পর ব্যালন ডি’অরের দৌড়ে প্রতিযোগীদের ছোট্ট তালিকাও প্রস্তুত রেখেছেন হ্যাজার্ড। যেখানে রয়েছে নেইমার, পাওলো দিবালা এবং অ্যান্তনি গ্রিজম্যানের নাম।

তবে নিজে কীভাবে ব্যালন ডি’অর জিততে পারবেন তার যুক্তিও তুলে ধরেছেন তিনি। এ বিষয়ে হ্যাজার্ড বলেন, ‘পরবর্তী মৌসুমে যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতি পাশাপাশি বেলজিয়ামের হয়ে যদি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হই। তাহলে কেন আমি ব্যালন ডি’অর জিততে পারবো না?

সূত্র : গোল ডট কম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

২০১৭ সালেই ব্যালন ডি’অর জিততে চান হ্যাজার্ড !

আপডেট সময় : ১২:১৪:১৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭