শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিমানের দুই কর্মীর আত্মসমর্পন, কারাগারে পাঠানোর নির্দেশ!

  • amzad khan
  • আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। আদালত তাদের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিমানের জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশলী কর্মকর্তা এস এম রোকনুজ্জামান বৃহস্পতিবার দুপুরে ঢাকার হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই আসামির আইনজীবী মো. শাহাবুদ্দিন জামিন শুনানিতে বলেন, “কোনো নাশকতার জন্য এটা করা হয়নি, বিমানের ইঞ্জিনের ত্রুটিতে এদের কোনো দায় নেই। আইনকে শ্রদ্ধা করি বলেই আমার মক্কেলরা আত্মসমর্পণ করেছে। আমার মক্কেলদের জামিন চাই। ”

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।

এ ঘটনায় নয়জনকে আসামি করে দায়েরকৃত মামলায় বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমানের দুই কর্মীর আত্মসমর্পন, কারাগারে পাঠানোর নির্দেশ!

আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬