মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার সুবাদে হেরেও ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ।

এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মত ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের ফাইনালে রোনালদোরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালিয় ক্লাব জুভেন্টাস। ৩ জুন ওয়েলসের কার্ডিফে মুখোমুখি হবে দুই দল।

আর শেষ পর্যন্ত লড়াই করেও দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হেরে হতাশায় সিমিওনের দল। এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠে রোনালদোর হ্যাট্রিকে ভর করে ৩-০ গোলে জয়ের পরেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসদের ফাইনাল। কারণ ফাইনালে যেতে অ্যাটলেটিকোর ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৪-০ গোলে জিততে হত, ৩-০ গোলে জিতলে ম্যাচটি যেত অতিরিক্ত সময় অতঃপর টাই ব্রেকার।

সেই আশাতেই উজ্জীবিত সিমিওনের দল ম্যাচের ১৬ মিনিটেই ২ গোল করে বসে। ম্যাচের ১২ মিনিটেই কোকের কর্নার থেকে হেড করে গোল করেন সাউল নিগেস। এরপর তোরেসকে ফাউল করায় ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন অ্যান্তোইন গ্রিজম্যান।

রিয়ালের দর্শকদের চিন্তামুক্ত করেন ইসকো, ম্যাচের ৪২ মিনিটে রিয়ালের একমাত্র গোলটি করেন ইসকো। কারণ তখন ফাইনালে যেতে রিয়ালের বিপক্ষে ৫-০ গোলে জিততে হত। এরপরে দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের পরেও দুই দলের কেউই গোল করতে পারেনি।

বিগত চার মৌসুমে অ্যাটলেটিকো দুইবার (২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুম) ফাইনালে খেলছে এবং দুইবারই রিয়ালের বিপক্ষে হেরেছে। ২০১৪-১৫ আসরের কোয়ার্টার-ফাইনালেও রিয়ালের কাছে হারে অ্যাটলেটিকো।

সূত্র: গোল ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ !

আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭