মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

প্রস্তুতি ম্যাচ খেলতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচ খেলতে বিকেলে মাঠে নামছে মাশরাফি-সাকিবরা। বেলফাস্টের স্টারমন্টে এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় ১০.৪৫ মিনিটে আর বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই প্রস্তুতি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে নিজেদের ঝালিয়ে নিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হলেও ডিউক অব নরফোকের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকের হার না মানা ৯৮ বলের ১৩৪ রানের ইনিংসে ভর করে ৩৪৫ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

আর দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৮০ রানেই প্রতিপক্ষকে আটকে দিয়ে ১৩৪ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে ম্যাচ দুইটিতে অংশ নিতে পারেননি অধিনায়ক মাশরাফি, সাকিব আল-হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। যার ফলে ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পাচ্ছেন তারা।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।

আয়ারল্যান্ড উলভস দল : শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি ও ক্রেগ ইয়ং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রস্তুতি ম্যাচ খেলতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ !

আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭