মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সেই বুচার্ডের কাছেই শারাপোভার হার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসে ওয়াইল্ডকার্ড নিয়ে স্টুটগার্ট ওপেন খেলতে নামার আগেই সহ-খেলোয়াড়দের বাধার মুখে পড়েছিলেন মারিয়া শারাপোভা। অনেকেই তাকে ওয়াইল্ডকার্ড প্রদানের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু কানাডিয়ান তারকা ইউজেনি বুচার্ডের কথা রীতিমতো বিদ্ধ করে রুশ সুন্দরীকে। তিনি শারাপোভাকে ‘প্রতারক’ অভিহিত করে আজীবন নিষিদ্ধ করার দাবি জানান।

মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন শারাপোভা। জুলাইয়ের উইম্বলডনে খেলার লক্ষ্যে বড় এক ধাক্কাই খেলেন রাশিয়ান গ্ল্যামারগার্ল। কোয়ালিফাইং নিশ্চিতে আসন্ন ইতালিয়ান ওপেনে এক রাউন্ডে জয়ের বিকল্প নেই। অন্যথায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের জন্য তার ‘ওয়াল্ডকার্ড’ প্রয়োজন হবে।

ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) ইভেন্টটিতে প্রথম সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন ২৩ বছর বয়সী বুচার্ড। দ্বিতীয় সেটেই (৬-২) দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন শারাপোভা। কিন্তু, মান রক্ষার ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে সমর্থকদের হতাশই করেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী। হেরে যান ৬-৪ গেমে।

চলতি মাসেই ফ্রেঞ্চ ওপেনের (২৮ মে শুরু) পর্দা উঠবে। ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলার জন্য ওয়ার্ল্ডকার্ডের অপেক্ষায় ত্রিশ বছর বয়সী শারাপোভা। সরাসরি উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন। গত মাসে স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠলেই (সেমিতে হেরে যান) ফ্রেঞ্চ ওপেনের টিকিট পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সেই বুচার্ডের কাছেই শারাপোভার হার !

আপডেট সময় : ০৬:৩৬:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭