মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লর্ডসে নিজেদের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলো না আয়ারল্যান্ড। ক্রিকেটের মক্কা খ্যাত এ ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮৫ রানে হেরেছে আইরিশরা। ফলে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো ইংলিশরা। সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড।

প্রথম ওয়ানডের মত এবারও টস ভাগ্যে জয় পায় আয়ারল্যান্ড। তবে এবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রথমে ফিল্ডিং বেছে নেয় তারা। ব্যাটিং-এ নেমে ৬০ রানের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলসকে হারায় ইংল্যান্ড। রয় ২০ ও হেলস ৩২ রান করেন।
১৩তম ওভার থেকে দলের হাল ধরেন জো রুট ও অধিনায়ক ইয়োইন মরগান। তৃতীয় উইকেটে তাদের জুটির কল্যাণে বড় সংগ্রহের পথ পায় ইংল্যান্ড। ১৩৬ বলে ১৪০ রানের জুটি গড়েন তারা। পাশাপাশি দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি।

সেঞ্চুরির সুযোগ ছিল রুট ও মরগানের। কিন্তু তিন অংকে পা দিতে ব্যর্থ হয়েছেন দু’জনই। রুট ৭৩ ও মরগান ৭৬ রানে থামেন। এরপর ইংল্যান্ডকে ৩২৮ রানের পাহাড়ে নিয়ে গেছেন জনি বেয়ারস্টো ও আদিল রশিদ।

ষষ্ঠ উইকেট জুটিতে ৪৪ বলে ৮৮ রান যোগ করেন বেয়ারস্টো ও রশিদ। এতে ৬ উইকেটে ৩২৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। তবে ৫টি চারে ২৫ বলে ৩৯ রানে আউট হন রশিদ।

জয়ের জন্য ৩২৯ রানের জবাবে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন দুই ওপেনার এড জয়সে ও পল স্টার্লিং। কিন্তু এরপরই ছন্দ হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা।

বড় জুটি না হওয়াতে ২৩ বল বাকী রেখে ২৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ৮৩ বলে ৮২, স্টার্লিং ৪২ বলে ৪৮ ও জর্জ ডকরেল ২৮ রান করেন। ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট ও জো রুট ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের জো রুট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড !

আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭