মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

নেইমারদের ছাড়া ‘চাপেকোয়েনশে ম্যাচ !

  • আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৬ বার পড়া হয়েছে

শ্রদ্ধা আর শোকে পুরো ফুটবল বিশ্ব স্মরণ করেছে চাপেকোয়েনশেকে। রোনালদিনহো-রিকুয়েলমের মতো সাবেকরা অবসর ভেঙে ঘোষণা দিয়েছেন চাপেকোয়েনশের হয়ে খেলার।

বার্সেলোনার মতো দলও আগামী বছর হুয়ান গাম্পার ট্রফিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটিকে। তবে সবচেয়ে বড় ম্যাচটি হবে ব্রাজিল ও কলম্বিয়ার। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ১৯ ফুটবলার হারানো ক্লাবটির পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

গতকাল ঠিক হয়েছে এর সময় ও ভেন্যু। ঐতিহাসিক মারাকানার বদলে ম্যাচটি আগামী বছরের ২৫ জানুয়ারি হবে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিলতন সান্তোসে। বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি ক্লাবকেও ১.৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা সিবিএফের। তবে ম্যাচটিতে খেলা হচ্ছে না নেইমার, জেসুস, আলভেস, মার্সেলোসহ ইউরোপে খেলা ব্রাজিলিয়ান তারকাদের। স্থানীয় লিগে খেলা ফুটবলারদের নিয়েই খেলার ঘোষণা দিয়েছে সিবিএফ। ফিফার সূচিতে ম্যাচটি না হওয়ায় ক্লাবগুলো আপত্তি জানাতে পারে খেলোয়াড় ছাড়তে। সেই ঝুঁকিতে না গিয়ে ঘরোয়া ফুটবলারদের ঝালিয়ে নিতে চান ব্রাজিলিয়ান কোচ তিতে, ‘বিশেষ ম্যাচ হতে যাচ্ছে এটা। ঘরোয়া ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি আমরা, ওরা তো সব সময় সুযোগ পায় না। ’

কোপা সুদামেরিকানার শিরোপা ও ২০ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে চাপেকোয়েনশেকে। রূপকথার সমাপ্তি নির্মম মৃত্যুতে হলেও এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। এই মুহূর্তে নেই ১১ ফুটবলার নিয়ে খেলার একাদশ। তবে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আয় থেকে বড় অঙ্কের আর্থিক অনুদান সাহায্যই করবে তাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

নেইমারদের ছাড়া ‘চাপেকোয়েনশে ম্যাচ !

আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬