সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

কুকুর ও হনুমানের আধঘন্টা ধরে লড়াই : হনুমানের মৃত্যু !

  • আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুকুরের সঙ্গে আধঘন্টা ধরে লড়াই করে নিজের বাচ্চার জীবন বাঁচাল মা হনুমান। তারপর নিজে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেও সম্পূর্ণ সুস্থ আছে তার শাবকটি। যদিও কাছাকাছি মাকে দেখতে না পেয়ে এক উদ্ধারকারীর বাড়িতে সে বাচ্চা হনুমানটি মন খারাপ করে রয়েছে।

বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের গোঘাটের রতনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি হনুমানের দল থাকত গোঘাটের ভাদুর ফরেস্টে। মাঝে মাঝে তারা খাবারের সন্ধানে ঘুরে বেড়াত আশেপাশের গ্রামে। হানা দিত ফসলের ক্ষেতে। এদিন সকালেও ওই দলটি ফরেস্ট থেকে বেরিয়ে রতনপুর গ্রামের দিকে গিয়েছিল। সেখানে ওই দলের সঙ্গেই ছিল মা হনুমান ও তার বাচ্চা। একটি ডোবার মতো গর্ত পার হতে গিয়ে পিছিয়ে পড়ে বাচ্চাটি, পাশেই ছিল তার মা। তখন দলের বাকিরা অনেকটাই এগিয়ে চলে গেছে। আর সেই সুযোগে এলাকার ৪–৫ টি কুকুর ওই বাচ্চা হনুমানটিকে আক্রমণ করতে ছুটে যায়।

এমনাবস্থায় মা হনুমান কুকুরগুলির সামনে গিয়ে রুখে দাঁড়ায়। কুকুরের দল তখন বাচ্চার বদলে তার মাকেই আক্রমণ করে। নিজের সন্তানকে বাঁচাতে বেশ কিছুক্ষণ ধরে কুকুরের সঙ্গে লড়াই চালিয়ে যায় মা। কিন্তু একদল কুকুরের সঙ্গে অসম যুদ্ধে সে ধীরে ধীরে হার মানতে থাকে। কুকুরেরা তার শরীরের বিভিন্ন অংশে কামড়ে ছিঁড়ে নেয়। শেষে কামড় বসিয়ে দেয় তার গলার নলিতেই। রক্তাক্ত শরীরে ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ে। তখনই গ্রামের কয়েকজনের নজরে পড়ে যায় ওই দৃশ্য। তারা দ্রুত ছুটে গিয়ে লাঠি দিয়ে তাড়া করে কুকুরগুলিকে সরিয়ে দেন। বাচ্চাটিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে দেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

কুকুর ও হনুমানের আধঘন্টা ধরে লড়াই : হনুমানের মৃত্যু !

আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭