রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মার্কিন নৌবহরে যোগ দিল জাপানের যুদ্ধজাহাজ !

  • আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তপ্ত উত্তর কোরিয়ার উপদ্বীপে মার্কিন নৌবহর ‘ইউএসএস কার্ল ভিনসন’ এর সঙ্গে যোগ দিয়েছে জাপানের দুটি যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়াকে ভয় দেখাতেই এ আয়োজন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে রাশিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের ‘আশিগারা’ ও ‘সামিদের’ নামে দুই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ গত শুক্রবার তাদের সাসেবো ঘাঁটি থেকে উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে। তবে, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌমহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাও যায়নি। তবে গত সপ্তাহে জাপানের নৌবাহিনী এ মহড়ার ঘোষণা দিয়েছে।

এদিকে রয়টার্সের বলছে, এ মহড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং ও যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে যার প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র রয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া পর পর কয়েকটি পরমাণু পরীক্ষার পর মার্কিন নৌবহর কোরিয়ার উপকূলে রওনা দেয়। এ ব্যাপারে দেশটির নৌবাহিনী জানায়, তারা আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নেবে। কিন্তু অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা যায়, তারা আসলে ইন্দোনেশিয়ার উপকূলে মহড়ায় অংশ নিতে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মার্কিন নৌবহরে যোগ দিল জাপানের যুদ্ধজাহাজ !

আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭