রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ভোটের চারদিন আগে ৮ ফেব্রুয়ারি মোতায়েন করা হবে এবং নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতদিন।

পরিপত্রে আরও বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫ থেকে ১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৭ থেকে ১৮ জন।

অপরদিকে মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এই সংখ্যা হবে ১৭ জন।

এ ছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬