রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার
মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ জন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর সোমবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫