রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে টাকা সহ ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক।

পঞ্চগড় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র  বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করেছে ৷ শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে, শনিবার  ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় মেইন পিলার ৭৭১ এর ১ নম্বর সাব পিলার এলাকা থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী, এবং ৯০ পিস, ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা।  জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে টাকা সহ ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক।

আপডেট সময় : ১০:৫৭:২০ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫