বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে

জেলায় আজ তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে দুইহাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।আজ শনিবার দুপুরে জেলা শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কক্ষে সরকারি প্রণোদনার এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে তুলা বীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন করেন।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক তাসদিকুর রহমান ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার প্রত্যেক কৃষককে সাড়ে আটহাজার টাকা মূল্যের সমপরিমান উপকরণ প্রণোদনা হিসেবে দিচ্ছে।

তিনি বলেন, তুলা চাষে সময় বেশি লাগলেও লাভ বেশি। প্রতি বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদিত হয়। সেকারণে তুলা চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

উপকরণ নিতে আসা ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি গ্রামের আব্দুল আলিম গতবছর এক বিঘা জমিতে তুলা চাষ করেছিলেন এবং ৪৮ হাজার টাকার তুলা বিক্রি করেছিলেন। তিনি জানান, তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। সূতা তৈরির কারখানার মালিকেরা পরিবেশকের মাধ্যমে বাড়ি থেকে তুলা কিনে নিয়ে যান। অন্য ফসলের তুলনায় তুলা চাষে পরিচর্যাও কম লাগে। তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ

আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫