শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী পৌরসভা ফুটবল দল।

অংকুর সীড এন্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

গত ২০ জুন শুরু হওয়া টুর্নামেন্টে জেলার ছয় উপজেলা এবং নীলফামারী ও সৈয়দপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশ নেয়।

ফাইনালে নীলফামারী পৌরসভার পক্ষে নীলফামারী ক্যাপিটালস এবং সৈয়দপুর উপজেলার পক্ষে সৈয়দপুর সুপার কিংস দল মুখোমুখি হয়।

প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে দীপক চন্দ্র রায়ের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়  নীলফামারী ক্যাপিটালস( নীলফামারী পৌরসভা)।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, ব্লিং লেদার প্রোডাক্টস এর মহা ব্যবস্থাপক খালিদ আহসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫