শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

অলআউট শ্রীলঙ্কা, ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে মাঠে নেমে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ১০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টাইগাররা।

প্রথম সেশনে দুই উইকেট খুইয়েও যখন শ্রীলঙ্কা তুলে ফেলল ৯৭ রান, তখন লিড হারানো তো বটেই, বড় রানে চাপা পড়ার শঙ্কাও বাংলাদেশ শিবিরে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তবে নাঈম হাসানের কল্যাণে সে শঙ্কা ঝেঁটিয়ে বিদায় করে সফরকারীরা পেয়ে গেছে লিডের দেখা।  ৫ উইকেট তুলে নিয়েছেন নাঈম।

দিনের শুরুতে বাংলাদেশ দুই উইকেট তুলে নিয়েছিল। তবে এরপরই কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তোলেন মিলান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে। দুজন মিলে সপ্তম উইকেটে তুলে ফেলেন ৯৭ রান।

সে জুটিটা ভাঙে মধ্যাহ্ন বিরতির একটু পরে। হাসান মাহমুদের বলে বোল্ড হন মিলান। পরের তিন উইকেটের সবকটিই গেছে নাঈম হাসানের দখলে। কামিন্দুকে তিনি ফেরান দারুণ এক ডেলিভারিতে, তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন কামিন্দু। এরপর থারিন্দু রত্নায়েকে আর আসিথা ফার্নান্দোকেও সাজঘরের রাস্তা দেখান তিনি।

গতকাল তৃতীয় দিনে একবার উইকেটের দেখা পেয়েছিলেন। আজ সকালে আরও এক আর দুপুরের সেশনে ৩ উইকেট মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পেয়ে যান তিনি।

বাংলাদেশ লিডের আশা একটা সময় ক্ষীণই মনে হচ্ছিল। নাঈমের ফাইফারে ভর করে শেষমেশ ১০ রানের লিড পেয়েই গেল সফরকারীরা। এবার ব্যাটারদের পালা তবে!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

অলআউট শ্রীলঙ্কা, ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫